Logo
Logo
×

নগর জুড়ে

শহরজুড়ে জেলা প্রশাসনের মাস্ক বিতরণ কর্মসূচী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৬:৪৬ পিএম

শহরজুড়ে জেলা প্রশাসনের মাস্ক বিতরণ কর্মসূচী
Swapno

মহামারী করোনা ভাইরাসের ‘সেকেন্ড ওয়েভ’ মোকাবেলায় শহরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গার সাধারণ জনগণের মধ্যে এই মাস্ক বিতরণ করা হয়।

 

জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন প্রশাসনিক কর্মকর্তারা। পরবর্তীতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, ১ নম্বর রেলগেইট, ২ নম্বর রেলগেইট এবং খানপুরে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের সামনে মাস্ক বিতরণ করা হয়।

 


নারায়ণগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, স্বাস্থ্য এই শীতে করোনা মোকাবেলায়  মাস্ক পড়ার বিকল্প নেই। তাই এই বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন