Logo
Logo
×

নগর জুড়ে

চতুর্থ দিনেও তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০৫:১২ পিএম

চতুর্থ দিনেও তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি
Swapno

চতুর্থ দিনেও সচিবালয়ের ন্যায় তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ পদবি পরিবর্তন,পদোন্নতির সুযোগ সৃষ্টি ও বেতন গ্রেড উন্নয়নের দাবীতে কর্মবিরতি পালন ও মিছিল করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।

 

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয় । এ সময় কর্মচারীরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেন। 

 

কর্মসূচীকালে বক্তারা অবিলম্বে তাদের ন্যায দাবী বাস্তবায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রীর প্রতি আহ্বান জানান। তারা বলেন, যতদিন পর্যন্ত তাদের দাবী বাস্তবায়ন না হবে ততদিন তারা আন্দোলন করে যাবে। তারা আরও বলেন, প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি পালনের এই কর্মসূচি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

 

এছাড়াও একই দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়েও তৃতীয় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালনে অংশ নেন।

 

কর্মসূচীতে উপস্থিত ছিলেন, কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর সভাপতি প্রাণ কৃষ্ণ, সাধারণ সম্পাদক আবুল হোসেন শিকদার, অফিস সহকারী আক্কাস, নাজমা সুলতানা, আনোয়ার হোসেন, সোলাইমান মিয়া, আব্দুর রহমান, বাবুল আক্তার, হানিফ রহমান, সেকান্দার, কৌশিক প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন