Logo
Logo
×

নগর জুড়ে

তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি পালন

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৯:৩০ পিএম

তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি পালন
Swapno

সচিবালয়ের ন্যায় তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ পদবি পরিবর্তন, পদোন্নতির সুযোগ সৃষ্টি ও বেতন গ্রেড উন্নয়নের দাবীতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর নারায়ণগঞ্জ জেলা শাখা।

 

কর্মবিরতির দ্বিতীয় দিন সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করা হয়। এ সময় কর্মচারিরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেন। 

 

কর্মসূচীতে বক্তারা অবিলম্বে তাদের দাবী বাস্তবায়নের আহ্বান জানান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দাবীতে আগামীকালও সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে।

 

দাবী বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা জানান। এ ছাড়া একই দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়েও তৃতীয় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালনে অংশ নেন।

 

এসময় উপস্থিত ছিলেন, কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর সভাপতি প্রাণকৃষ্ণ, অফিস সহায়ক আক্কাস, নাজমা বেগম, হালিমা আক্তার, আনোয়ার হোসেন, সোলাইমান মিয়া, আব্দুর রহমান, বাবুল মিয়া, হানিফ রহমান, সেকান্দার, কৌশিক প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন