এনইউজে ও লায়ন্স ক্লাবের আয়োজনে বিনামুল্যে ডায়বেটিক পরীক্ষা
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৭:০৯ পিএম
নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর ব্যবস্থাপনায় ও লায়ন্স ক্লাব অব ঢাকা নীট কনর্সানের সহযোগিতায় দিনব্যাপী বিনা মুল্যে ডায়বেটিক পরীক্ষা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসুচিতে সাংবাদিক ইউনিয়নের সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ নাগরিকদের ডায়বেটিক পরীক্ষা করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও লায়ন্স জেলা ৩১৫এ২ এর রিজিওন চেয়ারম্যান (হেড কোয়ার্টার) আবদুস সালাম, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভেশনের ষ্টাফ করোসপন্ডেট আমির হুসাইন স্মিথ, রিজিউন চেয়ারম্যান (হেডকোয়ার্টার) লায়ন সামসুননাহার পিএমজেএফ, নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লায়ন আফজাল হোসেন পন্টি, কোষাধ্যক্ষ প্রনব রায়, লায়ন্স ক্লাব অব ঢাকা নিট কর্নসার্নের সেক্রেটারী লায়ন মিজানুর রহমান, প্রমুখ।


