Logo
Logo
×

নগর জুড়ে

ফা‌তেমা ম‌নির ও সুমন মীরকে ডিসির শুভেচ্ছা 

Icon

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০৮:৪৬ পিএম

ফা‌তেমা ম‌নির ও সুমন মীরকে ডিসির শুভেচ্ছা 
Swapno

জাতীয় যুব পুরস্কার নীতিমালা অনুযায়ী ‘জাতীয় যুব পুরস্কার-২০২০’ এর জন্য মনোনীতদের তালিকায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে ২৫ সফল আত্মকর্মী ও সংগঠকের ম‌ধ্যে নারায়ণগঞ্জের বাংলাদেশ নারী উন্নয়ন ও হস্তশিল্প ফাউন্ডেশনের সভাপতি ফাতেমা মনির ও এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী ও সফল আত্মকর্মী সুমন মীর জাতীয় যুব পুরস্কার পাওয়ায় তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন । 

 

রবিবার (১৫ নভেম্বর) দুপু‌রে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের স‌ম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অফিস ও যুব উন্নয়ন অফিসের পক্ষ থেকে তাদেরকে এ শুভেচ্ছা জানানো হয়। 

 

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বেপারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মো. শাহারিয়ার রেজা, সহকারী পরিচালক মো.সেলিমুল ইসলাম,সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো. শাহজাহান, আড়াইহাজার উপজেলার চেয়ারম্যান মোজাহিদুর রহমান হেলো সরকার ও নারী উদ্যোক্তা মরিয়ম সুলতানা নয়ন প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন