ড্রেজার পরিদপ্তরের কর্মরত কর্মচারীদের প্রতিবাদ সভা ও কর্মবিরতি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০৮:৩৮ পিএম
দীর্ঘ ১৫ / ২০ বছর কর্মরত অনিয়মিত কর্মচারীদের শূন্য পদের অনুকূলে নিয়মিত করা, শ্রমিক ছাটাই শ্রমিক চলবেন ও বকেয়া বেতন পরিশোধের দাবীতে ড্রেজার কর্মচারীদের কর্ম বিরতি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ নভেম্বর ) সকাল ৯ টায় নারায়ণগঞ্জ ড্রেজার পরিদপ্তরের ড্রেজারের অনিয়মিত শ্রমিক কর্মচারী চাকরী রক্ষা সংগ্রাম পরিষদে উদ্যেগে এ কর্মবিরতি ও প্রতিবাদ সভা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন,১৬২ জনের তালিকা পাঠানো হয়েছে, তার মধ্যে ৭৫ জন্য এর অনুমোদন আসছে বাকী ৮৭ জন্য এর এখন ও কোন সিদ্ধান্ত হয় নাই। এখন আমাদের চাকরি থেকে ছাটায় করতাছে, আমরা প্রধান মন্ত্রীর কাছে দাবী জানায় আমাদের এই খানে অফিস সহ সকল পদ গুলোতে আমাদের বহাল যাতে রাখে।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, চাকুরী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি সালাউদ্দিন, সহ সভাপতি সফিকুল আলম, পিয়ার আলী, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান দুলাল, যুগ্ম সম্পাদক আবু তাহের, শাহীন, মহসিন, রিতু, নাদিয়া, হুমায়ুন,তসলিম ও শাহীন।


