Logo
Logo
×

নগর জুড়ে

করোনায় ক্ষতিগ্রস্থ তিনশ পরিবারকে ১৫ দিনের খাবার দিলো রোটারি

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০৮:৩১ পিএম

করোনায় ক্ষতিগ্রস্থ তিনশ পরিবারকে ১৫ দিনের খাবার দিলো রোটারি
Swapno


করোনার কারনে ক্ষতিগ্রস্থ তিনশত পরিবারকে পনের দিনের সমপরিমান খাবার দিয়েছে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ ও ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা )। রোববার সকালে নগরীর জিমখানা এলাকায় অবস্থিত কিন্ডারকেয়ার স্কুলে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন রোটারি জেলা গভর্নর রুবায়েত হোসেন, সাবেক জেলা গভর্নর মোহাম্মদ আইয়ুব হোসেন, রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জের সভাপতি সাইফুর রহমান, সাবেক সভাপতি তারেক আফজাল, আব্দুল্লাহ আল হোসাইন বাপ্পী প্রমুখ।  


সংক্ষিপ্ত বক্তব্যে রোটারি জেলা গভর্নর রুবায়েত হোসেন বলেন, বিশ্বের যেকোন দূর্যোগে রোটারি ইন্টারন্যাশনাল মানুষের পাশে এসে দাড়ায়। এই করোনার সময়েও রোটারি বাংলাদেশের বাংলাদেশের পাশে দাড়িয়েছে। খাদ্য সহায়তা, চিকিৎসা, পিপি-ই, মাস্কসহ চিকিৎসা সামগ্রী বিতরনসহ বিভিন্নভাবে মানবিক কাজ করে যাচ্ছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন