কোভিড-১৯ মোকাবিলায় U.C.V সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০৭:০৬ পিএম
সিপিডি ও সেভ দ্য চিলড্রেন’র সহায়তায় নাসিক ১৫ নং ওয়ার্ড আরবান কমিউনিটি ভলান্টিয়ার (U.C.V) ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (WDMC) সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় ১৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস এ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিপিডির নারায়ণগঞ্জ প্রতিনিধি কাজী এনামুল কবীর, ১৫নং ওয়ার্ড সচিব মোঃ আবুল কালাম, সিপিডি ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আশরাফ ও শাকিল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, ইতিমধ্যে কোভিড-১৯ সংক্রমনের হার বেড়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগুতে হবে। মাস্ক পড়া এখন বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
অন্তত ২০ সেকেন্ড ধরে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। হাত ধোয়ার অভ্যাস করুন, সুস্থ্য সুন্দর জীবন গড়ুন। তিনি আরও বলেন, কোভিড-১৯ মোকাবিলায় প্রথম পর্যায়ের সংক্রমন থেকে আরবান কমিউনিটি ভলান্টিয়ারগন অনেক অভিজ্ঞতা লাভ করেছেন।
এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় পর্যায়ের সংক্রমন মোকাবিলা করতে হবে। তিনি এখন থেকেই করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমন মোকাবিলার ব্যাপারে ভলান্টিয়ারদের প্রস্তুত থাকতে হবে।


