নিতাইগঞ্জ সার্বজনীন পূজা মন্ডপে শুভ দীপাবলির প্রদীপ প্রজ্বলন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ১১:৩১ পিএম
শহরের নিতাইগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ( লক্ষ্মী মন্দির ) এ ধর্মীয় রীতি অনুসারে স্বাস্থ্যবিধি মেনে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও শুভ দীপাবলির প্রদীপ প্রজ্বলন উদযাপিত হয়েছে।শনিবার ( ১৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের নিতাইগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ( লক্ষ্মী মন্দির ) এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
দীপাবলি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ । এ অনুষ্ঠান সেটাই প্রমাণ করে। ধর্ম, বর্ণ, গোত্র- নির্বিশেষে আমরা সবাই এক হওয়ার প্রত্যয় উদয় হোক সবার মাঝে। দীপাবলির এই আলোয় আমাদের দেশ, সমাজের সকল অমানিশা দূর হোক- এটাই আমাদের প্রত্যাশা।
নিতাইগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ( লক্ষ্মী মন্দির ) কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, নাসিক ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস,নিতাইগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ( লক্ষ্মী মন্দির ) কমিটির সভাপতি পরিতোষ কান্তি সাহা, সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি সাহা হিমু । এছাড়াও উপস্থিত ছিলেন, বিপুল কান্তি সাহা,সুমন রায়,আশিস সাহা, স্বাক্ষর সাহা,সাগর সাহা,ইমন সাহা,শ্যামা সাহা,লোকনাথ সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।


