Logo
Logo
×

নগর জুড়ে

যে মিথ্যা প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : মার ইয়াম খন্দকার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ১১:১৯ পিএম

যে মিথ্যা প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : মার ইয়াম খন্দকার
Swapno

আমি দেখেছি এই সংগঠনে কোন রাজননৈতিক ভাবে নয় বরং মানবিকভাবে সকলে অক্লান্তকর পরিশ্রম আসছে। আমার একটি অনুরোধ হল এই সংগঠনকে রাজনীতি থেকে দূরে রাখতে। এ সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন তৈমুর আলম  খন্দকার। তিনি বধিরদের কল্যানের স্বার্থে অনেক জমি ক্রয় করনে।


অথচ এক ধরনের কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বিচার পাওয়ার পরেও যে মিথ্যা প্রচার হয় তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।


শনিবার (১৪ নভম্বের) সকাল ১১টায়  চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে  বিশ^  সাদা ছড়ি ও নিরাপত্তা দিবস  উপলক্ষে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি  নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এবং ‘টাইম টু গিভ’ এর সহযোগিতায় সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ সুপ্রিকোর্ট বার এসোসিয়েশন কার্যকরি সদস্য ব্যারিষ্টার মার ইয়াম খন্দকার এসব বলেন।


তিনি আরো বলেন, এই সংগঠটি মানুষের পাশে দাড়াবার জন্য করে যাচ্ছে সবাই মিলে এই সংগঠনটিকে সহযোগিতা করবো। তৈমুর আলম খন্দকার জাতীয় অন্ধকল্যান সমিতির কেন্দ্রে  আবেদন করেছেন নারায়ণগঞ্জে অন্ধ ভাইবোনদের জন্য একটি হাসাপাতাল তৈরি করার জন্য। 


যাতে তাদের চিকিৎসা করতে পারে। তিনি বধিরদের জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছেন। আজকে কিছু কিছু মানুষ তাদের স্বার্থের জন্য তার ( তৈমুর আলম খন্দকার) তার এই দান, কষ্টের এই উপার্জনকে গুন্ডামিতে পরিণত করছে।


জাতীয় অন্ধকল্যান সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় ১শ টি ছড়ি দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে বিতরণ করে দেওয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন ১২ নং ওর্য়াড কাউন্সলির শওকত হাসেম শকু, ১৩ নং ওর্য়াড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ১৩, ১৪, ১৫ নং ওর্য়াড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, বিকেএমইএ এর পরিচালক মো. কবির হোসনে, ‘টাইম টু গিভ’ এর ব্যবস্থাপনা পরচিালক ওয়াহিদ সাদত বাবু, আফজাল রি রোলিং মিলস এর ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার হোসেন টিটু, মো.আহসান আল হোসেন, মো. সরকার আলম, শাহজাহান খন্দকার প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন