Logo
Logo
×

নগর জুড়ে

রেল স্টেশনে জুয়ার আসর : থানা-পুলিশ-সাংবাদিক সবাই তো জানে! (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার  

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ০৭:৪৪ পিএম

রেল স্টেশনে জুয়ার আসর : থানা-পুলিশ-সাংবাদিক সবাই তো জানে! (ভিডিও)
Swapno

এই দিকে আসেন ছবি তুলতে হবে না, বুঝি কের লাইল্লা আইছেন । অনেক সাংবাদিকই তো আসে ছবি তুলে দিয়া দেই চোইল্লা যায়, আপনাদেরকেও দিবো সমস্যা নাই। আমরা তো সব সময়ই এইখানে খেলি। থানা পুলিশ সাংবাদিক সবাই তো জানে ।


শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের রেল স্টেশনের পিছনে বিআইডব্লিউটিএর সামনে মাছ ঘাট এলাকা জুয়া খেলার ছবি তুলতে গেলে জুয়ারী শাহজাহানের লোকজন সাংবাদিকদেরকে এই ভাবেই কথা গুলো বলেন। 


তারপর সাংবাদিকদের কাছে ছুটে আসেন জুয়ারী বড় শাহজাহানের নেতৃত্বে দায়িত্বে¡ থাকা সেলিম, মনির ও মুসা। তারা এসে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। 


এক পর্যায়ে সেলিম বলেন নেন কথা বলেন, জিজ্ঞাসা করলেন বলে যে শাহজাহান ভাই। আপনাদের সাথে কথা বলবে। সাংবাদিক কথা বলতে অনিহা প্রকাশ করলে বলে ঠিক আছে আপনারা যান গা অফিসের সাথে যোগাযোগ করবো।  

 

এবিষয়ে জানতে নারায়ণগঞ্জ মডেল থানার ওসি মো. আসাদুজ্জামানকে ফোন করলে তিনি ক্ষীপ্ত হয়ে উচ্চে স্বরে কথা বলেন, শহরে কোন জুয়া খেলা হবে না। আমি এখনেই টিম পাঠাচ্ছি। বড় শাহজাহান বা ছোট শাহাজাহান বুঝি না। যার নেতৃত্বে খেলা হবে তাকেই গ্রেপ্তার করা হবে । 

 

প্রসঙ্গত, শহরের জুয়া খেলা বন্ধে নারায়ণগঞ্জের সাবেক এসপি হারুন অর রশিদ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জুয়ারী বড় শাহজাহানসহ অনেকেই গ্ৰেপ্তার করেন । তারপর আদালত থেকে জামিনে বের হয়ে পুনরায় জুয়া খেলা শুরু করে । এছাড়াও র্যাব -১১ ও অভিযান চালিয়ে অনেকেই গ্ৰেপ্তার করেন। শহরে জুয়া খেলা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থার পরও এখানে জুয়া খেলা চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন