Logo
Logo
×

নগর জুড়ে

খেলাধুলা যুব সমাজকে বিকশিত করে: চেয়ারম্যান সেন্টু

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ০৯:৩৮ পিএম

খেলাধুলা যুব সমাজকে বিকশিত করে: চেয়ারম্যান সেন্টু
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু বলেন, বর্তমান সমাজের যুবকদের আড্ডা থেকে বিরতি রাখতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করা উচিত। খেলাধুলা যুব সমাজকে বিকশিত করে। 

 

শুক্রবার (১২ নভেম্বর )  বিকালে কুতুবপুরে দেলপাড়া সমাজ কল্যাণ মাঠে, হাজী আমির আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আলোর পথ সংগঠনের সভাপতি ও চেয়ারম্যান সেন্টু'র পুত্র নাজিব মাহমুদ সপ্নীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মো. মোস্তফা হোসেন চৌধুরী, সমাজ সেবক মো. বিল্লাল হোসেন, দেলপাড়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. নাছির প্রধান, যুবলীগ নেতা মো. রাকিবুল ইসলাম রাকিব, তরুণ সমাজ সেবক মো. মামুন, মো. রনি, মো.শান্ত, মো, মুরাদ প্রমূখ। 

 

উক্ত ফাইনাল খেলায় গ্রীন এলিভেনকে হারিয়ে বিজয়ী হয়েছেন বন্ধু জুটি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন