Logo
Logo
×

নগর জুড়ে

১৪নং ওয়ার্ডে দ্বিতীয় দফায় ১৪’শ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৮:৪১ পিএম

১৪নং ওয়ার্ডে দ্বিতীয় দফায় ১৪’শ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ডে কোভিড-১৯ মোকাবিলায় দ্বিতীয় দফায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের নন্দীপাড়ায় কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভেলপমেন্ট (সিপিডি) এর উদ্যোগে প্রায় ১ হাজার ৪’শ জনের মাঝে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন প্রধান।

 

এসময় সফিউদ্দিন প্রধান বলেন, আল্লাহ্’র অশেষ রহমতে আমার ১৪নং ওয়ার্ডে দ্বিতীয় দফায় প্রায় ১ হাজার ৪’শ জনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করা হলো। আপনারা জানেন সেই কোভিট-১৯ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি আমার ১৪নং ওয়ার্ডবাসীর পাশে আছি। লকডাউনের সময় ওয়ার্ডবাসীর মাঝে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছি।

 

শুধু তাই নয়, যে সময়ে করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ বাসা থেকে বের হতো না, মানুষের লাশ পড়ে থাকলেও কেউ এগিয়ে আসতো না। আমি সেই সময়ে করোনা ভাইরাসে মৃত ব্যক্তির লাশ দাফন ও সৎকার করেছি।

 

তিনি বলেন, মানুষের সেবা করলে, মানুষকে ভালোবাসলে আল্লাহ্ খুশি হন। আমি মানুষকে সেবা করে আল্লাহ্’কে খুশি করতে চাই। কেননা, তিনি আমাকে সম্মান দিয়েছেন, আপনাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সেই দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারি।

 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েসন এর পরিচালক আবুল বাশার বাসেত, কৃষকলীগের নেতা শুক্কুর আলী, যুবকদের পক্ষে সিরাজুল ইসলাম সিরাজ, কাউন্সিলর সচিব রিফাত, দর্পন প্রধান, প্রবণ প্রধান, মো: জামান ও সিপিডি প্রতিনিধি কাজী এনামুল কবির সহ অন‍্যান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন