Logo
Logo
×

নগর জুড়ে

কমান্ডার গোপিনাথ দাসের মৃত্যুতে না`গঞ্জ ঐক্য পরিষদের শোক

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৪:৪৭ পিএম

কমান্ডার গোপিনাথ দাসের মৃত্যুতে না`গঞ্জ ঐক্য পরিষদের শোক
Swapno

নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযুদ্ধ কালীন গেরিলা কমান্ডার গোপিনাথ দাসের (৭৩) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

 

বুধবার (১১ নভেম্বর) এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল ও মহানগর ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল এবং সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন ।

 

আরোও শোক প্রকাশ করেন জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন কুমার দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার ও সদর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ মন্ডল শুভ।

 

শোকবার্তায় জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ জানান, কমান্ডার গোপিনাথ দাস ছিলেন নারায়ণগঞ্জ হিন্দু সম্প্রদায়ের অভিভাবক। তার এই অকাল মৃত্যুতে হিন্দু সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হিন্দু সম্প্রদায়ের যেকোনো সমস্যায় তিনি এসে ছায়ার মতো পাশে দাঁড়াতেন। তার এই অকাল মৃত্যুতে আমরা আমাদের একজন অভিভাবককে হারালাম।

 

বুধবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো এ্যাকটিভ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কমান্ডার গোপীনাথ দাস। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শারদীয় দুর্গাপূজার সময়ে সে আরো বেশী অসুস্থ হয়ে পড়লে তাকে প্রো এ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন