মুন্না`র সুস্থতা কামনায় শীতলক্ষ্যা ট্রেডার্স’র উদ্যোগে দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৯:৪২ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না করোনায় আক্রান্ত হওয়ায় তার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
বুধবার ( ১১ই নভেম্বর ) বাদ মাগরিব নামাজের পরে শীতলক্ষ্যা কদমতলী এলাকায় শীতলক্ষ্যা ট্রেডার্স এর উদ্যোগে কামরুল হাসান মুন্নার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
সেই সময় কামরুল হাসান মুন্না সহ তার পরিবারের সকলের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বাইতুছ ছালাত জামে মসজিদের ইমাম মুফতী বাকি বিল্লা সিন সেন খালিফ।
সেই সময় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো: শহীদ চাঁন, রাকিবুল হাসান রিয়েন, ইদ্রিস, জসিম সহ অন্যান।


