Logo
Logo
×

নগর জুড়ে

মৃত্যুর আগ পর্যন্ত জিউস পুকুর নিয়ে কথা বলবো -খোকন সাহা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৭:০৭ পিএম

মৃত্যুর আগ পর্যন্ত জিউস পুকুর নিয়ে কথা বলবো -খোকন সাহা
Swapno

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেন, আন্দোলন দমাতে কাউকে হত্যা করতে হলে আমাকে হত্যা করেন, কারণ আমি মৃত্যুর আগ পর্যন্ত জিউস পুকুর নিয়ে কথা বলবো।

 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নারাণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এ ধরণের মন্তব্য করেন তিনি।

 

এ সময় তিনি আরো বলেন, আমি পরিস্কারভাবে বলতে চাই ধর্মের নামে ভন্ডামী এখানে চলবে না। কেউ কেউ নিজেকে ধার্মিক দাবী করে মসজিদ, মন্দিরের জায়গা দখল করবেন আওয়ামীলীগ তা সহ্য করবে না। 

 

মেয়র আইভী ও তার আত্মীয়-স্বজন এই জায়গা দখল করেছে উল্লেখ করে তিনি বলেন, এই জায়গা যারা দখল করেছে তাদের এই বিষয়টা আমি নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)’র কাছে তুলে ধরবো।

 

তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, যারা হিন্দু সম্পত্তি দখল করেন জননেত্রী শেখ হাসিনা তাদের অনুমতি দিবে না এ ব্যপারটা একেবারে পরিস্কার। এ দেশের সংখ্যা লঘুদের বিষয়টা অবশ্যই শেখ হাসিনা বিবেচনা  করবেন বলে তিনি জানান।

 

তিনি বলেন, আমাদের হুমকি ধামকি দিবেন না। আমরা রক্ত দিয়ে হলেও জিউস পুকুরের জায়গা উদ্ধার করবো। আরো জায়গা দখল করেছেন আমরা সব জায়গাই উদ্ধার করবো।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন