ফুটপাতে নির্বিঘ্নে চলাচল করা নারায়ণগঞ্জ শহরের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি। সাধারণ মানুষের সেই প্রত্যাশা পূরণের উদ্দেশ্যে নাসিক মেয়র বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হকার সমস্যা সমাধানের জন্য কথা বলেন। হকারদের জন্য হকার্স মার্কেটের ব্যবস্থা করে দেয়ার কথাও বলেন। সম্প্রতি ফুটপাতকে হকার মুক্ত রাখার জন্য একাত্মতা প্রকাশ করে নারায়ণগঞ্জ পুলিশ সুপার হকার উচ্ছেদ অপারেশন (ক্লিন সুইপ) উচ্ছেদ অভিযান শুরু করে।
বুধবার (১০ নভেম্বর) বিকালে তারই ধারাবাহিকতায় সমবায় মার্কেটের সামনে উচ্ছেদ অভিযান শরু করে পুলিশ। এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
এসময় ফুটপাত থেকে শুরু করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশ ও বালুরমাঠ এলাকায় ফুটপাত দখল করে থাকা হকারদের উচ্ছেদ করা হয়।
পুলিশের এই উচ্ছেদ অভিযান চলাকালে হকাররা ছোটাছুটি করে ট্রলি, ব্যাগ, ঝুঁড়ি ও বস্তা বোঝাই করা পন্য নিয়ে বঙ্গবন্ধু মূল সড়কে দাঁড়িয়ে অপেক্ষায় থাকে পুলিশ চলে যাবার। পুলিশ চয়ে গেলে ঘুরে ফিরে সেই বটতলা। আবার সেই পূর্বের চিত্রে ফিরে আমে, হকাদের দখলে আসে ফুটপাত। এ যেন যে করে হোক ফুটপাত ছাড়া যাবে না।


