নাসিক ১৪ নং ওয়ার্ডে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৯:৩২ পিএম
সি পি ডি ও সেভ দ্যা চিলড্রেন সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৪ নং ওয়ার্ডে কোভিড -১৯ মোকাবেলায় ১০০০ জন্য কে স্বাস্থ্য সুরক্ষা সাবান সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (৯ই নভেম্বর ) সকাল ১০ টায় নাসিক ১৪ নং ওয়ার্ড ডি এন রোড, নন্দীপাড়া এলাকায় কাউন্সিলর সফিউদ্দিনের কার্যালয়ে সামনে প্রতি জন্য কে ১০ টি সাবান ও ২টি করে ভোমেস্ক বিতরন করা হয়।
সেই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন প্রধান। আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, সিপিডি প্রতিনিধি কাজী এনামুল কবির, সাকিল হোসেন, আশরাফ,রিফাত সহ অন্যান।


