মুন্না`র রোগমুক্তি ও সুস্থতা কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৯:১৭ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না করোনায় আক্রান্ত হওয়ায় তার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
সোমবার ( ৯ই নভেম্বর ) সন্ধা ৭টায় শীতলক্ষ্যা ' সূর্যোদয় সামাজিক সংঘ ' সংগঠনের উদ্যোগে শীতলক্ষ্যা শ্রী শ্রী সত্য নারায়ণ জিউর মন্দিরে কামরুল হাসান মুন্না'র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় এবং তার পরিবারের সকল সদস্যদের সুস্থতায় বিশেষ প্রার্থনা করা হয়।
সেই সময় প্রার্থনায় উপস্থিত ছিলেন, প্রনব, দিপুল, জুবল, রোমানের বন্ধু মহল সহ অন্যান।।


