সূর্যোদয় সামাজিক সংঘ` পক্ষ থেকে মুন্নার জন্য দোয়া প্রার্থনা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৮:৩৩ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগের মহানগরের সেক্রেটারী কামরুল হাসান মুন্না করোনায় আক্রান্ত হয়েছেন।
৮ নভেম্বর রোববার রাতে ফতুল্লার উইজডম এটায়ার্সে নিজ নির্বাচনী আসনের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান এ তথ্য জানান। কামরুল হাসান মুন্নার রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ' সূর্যোদয় সামাজিক সংঘ' সংগঠন।
সূর্যোদয় সামাজিক সংঘ' পক্ষ থেকে কামরুল হাসান মুন্না রোগ মুক্তি কামনায় ৯ নভেম্বর সোমবার বাদ জোহর শীতলক্ষ্যা জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে এবং সন্ধ্যা ৭ টায় শ্রী শ্রী সত্য নারায়ণ জিউর মন্দির এ বিশেষ প্রার্থনা করা হবে।


