Logo
Logo
×

নগর জুড়ে

ত্বকীর হত্যাকরীরা নারায়ণগঞ্জ শহরে ঘুরে বেড়াচ্ছে : হালিম আজাদ

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ১০:৫৫ পিএম

ত্বকীর হত্যাকরীরা নারায়ণগঞ্জ শহরে ঘুরে বেড়াচ্ছে : হালিম আজাদ
Swapno

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ বলেছেন, যদি অবিলম্বে ত্বকী হত্যার বিচারের কাজ শুরু না করা হয়, তাহলে আমরা আমাদের অবস্থান থেকে সরে যাব না। যেকোনভাবেই এ হত্যাকাণ্ডের বিচার আমরা আদায় করে নেব। 


হত্যাকরীরা এ নারায়ণগঞ্জ শহরে ঘুরে বেড়াচ্ছে। হত্যাকারাীদের চেহেরা আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি। ওদের সাথে যারা ছিল তাদের কাউকে কাউকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনা এদেশের মানুষ সবাই জানে। আপনারা যেটা বড়াই করেন এবং বলেন যে, দেশে বিচার আছে, শান্তি আছে। যদি থেকে থাকে তাহালে ত্বকী হত্যার বিচার ব্যবস্থা শীঘ্রই শুরু করেন।


রোববার (৮ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ৯২ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে সমাবেশ ও মোমশিখা প্রজ্জ¦ালন কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।


হালিম আজাদ বলেন, একটি হত্যাকাণ্ডের বিচারের জন্য আমাদের ৯২ মাস অপেক্ষা করতে হচ্ছে। এসময় এসেও আমাদেরকে বলতে হচ্ছে এ হত্যার বিচার কর। ত্বকীকে কারা, কীভাবে হত্যা করেছিল, সেকথা বাংলাদেশের মানুষ জানে। 


একারণে জানে যে আমরা প্রায় ৯২ মাস ধরে এ হত্যার বিবরণ দিয়ে আসছি। কারা ত্বকীকে অপহরণ করে হত্যা করেছিল, কারা লাশ নদীত ফেলে দিয়েছিল, কারা কারা এ হত্যার সাথে জড়িত ছিল-এসব আমরা অনেকবার বলেছি।


কিন্তু আমরা লক্ষ্য করছি, তারপেরও এ দেশের বিচার ব্যবস্থা এখনও এ ব্যাপারে সদয় হয়নি। এটা এ জাতির জন্য লজ্জাকর, বিচার ব্যবস্থার জন্য আরও বেশি লজ্জাকর।


তিনি আরও বলেন, ত্বকী হত্যাকাণ্ডের তদন্ত করেছিল, তদন্তের মধ্য দিয়ে কারা ত্বকীকে হত্যা করেছিল তার বিবরণ একটি সংস্থা তৈরি করেছিল। যখনই এ রিপোর্ট যথাসময়ে উপাস্থাপন করবে, তখন থেকেই এ হত্যাকাণ্ডের বিচারকে বন্ধ করে রাখা হয়েছে। একটি হত্যাকাণ্ডের বিচারকে বন্ধ করে রেখে এ দেশের মানুষকে চোখে ধুলা দেওয়া যাবে না। একথা আমরা বারবার বলে এসেছি।


নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, খেলাঘর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফজুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, শ্রমিক নেতা সেলিম মাহমুদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তারিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দীপু প্রমুখ।
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন