খুনীদের দৃষ্টান্তমূলক সাজা দেখেই ঘরে ফিরবো : মাসুম
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ১০:৫২ পিএম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেছেন, যতদিন পর্যন্ত ত্বকী হত্যার বিচার হবেনা, ততোদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ত্বকী হত্যার বিচার সম্পূর্ণ করেই আমরা ঘরে ফিরবো। খুনীদের দৃষ্টান্তমূলক সাজা দেখেই আমরা ঘরে ফিরবো।
রোববার (৮ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ৯২ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে সমাবেশ ও মোমশিখা প্রজ্জ¦ালন কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।
মহাবুবুর রহমান মাসুম বলেন, আমাদের একজন সন্তান হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ৯২ মাস যাবৎ সে হত্যার বিচার চাচ্ছি। কিন্ত আমরা বিচার পাচ্ছি না। আমাদের কী অপরাধ, কী অন্যায়। এ সরকারের কাছে, মানানীয় প্রাধানমন্ত্রীর কাছে আমরা কী অন্যায় করেছি ?
একটি হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে, চার্জশিট রেডি করা হয়েছে, কেন সেটা আটকিয়ে দিলেন ? কী অন্যায় আমাদের জানতে চাই। নারায়ণগঞ্জবাসী আপনাদের কাছে কী অন্যায় করেছে।

এই নারায়ণগঞ্জবাসী কী সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে থাকবে। মানানীয় প্রধানমন্ত্রী আপনি কী এটাই চান। নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব চলতে থাকবে, হত্যা, গুম চারিদিকে টেন্ডাবাজী, দখলবাজী সবকিছু চলতে থাকবে।
তিনি আরও বলেন, একটা হোন্ডকে ধাক্কা দেওয়াতে তাঁর পুরো সম্রাজ্যকে গুঁড়িয়ে দিয়েছেন। ভালো কথা আমরা অভিনন্দন জানাই। সে সশস্ত্র বাহিনীর বলে চাপে পরে গেছেন আর আমরা দুর্বল।
জনতার শক্তি এ দেশের স্বাধীনতার শক্তি , জনতার শক্তি এ দেশের মুক্তিযুদ্ধের শক্তি, জনতার শক্তি হচ্ছে ভাষা আন্দোলন থেকে আজকে বাংলাদেশকে টিকিয়ে রাখার শক্তি। সেই শক্তিটাকে আপনি অবহেলা করছেন।
একদিন বুঝবেন, প্রকৃতির নিয়মে অনুশোচনা আসবে তখন বুঝবেন কী অন্যায় করেছেন। কাকে বাঁচানোর চেষ্টা করছেন। এখানে র্যাব আনুষ্ঠানিকভাবে চার্জশিট প্রদান করেছে, বলেছে আদালতে সাবমিট করা হবে। ১১ জনের কিলিং মিশন ত্বকীকে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের বিচার আমরা পাবনা, এটা কোন কথা হতে পারে না। আমরা আইনের শাসনে বিশ্বাসী।
মাহবুবুর রহমান মাসুম বলেন, একটা হত্যাকাণ্ডের বিচার করবেন, আরেকটি হত্যাকাণ্ডের বিচার করবেন না। সাতদিনে করবেন বার মাসে করবেন, এক বছরে করবেন। আর আমরা আজকে ৯২ মাস যাবৎ চেষ্টা করছি। আমরা আপনা মন গলাতে পারিনি।
আমরা বলেছি আপনি শেখ রাসেলের বোন, আপনি বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার হয়েছে ৩৯ বছর পরে, বলেছি জেল হত্যার বিচারের কথা। কোন কথায়ই আমরা আপনার মন গলাতে পারিনি মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আমরাও নারায়ণগঞ্জবাসী বসে থাকবো না।
যতদিন পর্যন্ত ত্বকী হত্যার বিচার হবেনা, ততোদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ত্বকী হত্যার বিচার সম্পূর্ণ করেই আমরা ঘরে ফিরবো। খুনীদের দৃষ্টান্তমূলক সাজা দেখেই আমরা ঘরে ফিরবো। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা মনে রাখবেন, আপনিই বাংলাদেশের শেষ প্রধানমন্ত্রী না।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, খেলাঘর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফজুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, শ্রমিক নেতা সেলিম মাহমুদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তারিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দীপু প্রমুখ।


