গণপরিবহনে অনিয়ম রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় সরকারি বিধি অমান্য করায় পরিবহনের ড্রাইভার ও যাত্রীসহ মোট পাঁচ জনকে এক হাজার আটশো টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ লিংক রোডের আদালত এলাকায় এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তথ্য ও অভিযোগ শাখা, জেলা ই-সেবা কেন্দ্র) মানজুরা মুশাররফ এবং (শিক্ষা শাখা, রেডিও নারায়ণগঞ্জ, মিডিয়া ও রিসার্চ সেল) সানজিদা আক্তার।
এ সময় মাস্ক না পড়া, গাড়ির কাগজপত্র ঠিক না থাকাসহ সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল ২০১৮ এর আইনে এবং সড়ক পরিবহন আইনে মোট পাঁচ জনকে এই জরিমানা করা হয়।
অভিযানে বি আর টি এ এর মোটর যান পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেনসহ জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


