Logo
Logo
×

নগর জুড়ে

শহরে মোটরসাইকেলের উপর বিশেষ অভিযান

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ০৫:০১ পিএম

শহরে মোটরসাইকেলের উপর বিশেষ অভিযান
Swapno

হেলমেট, লাইসেন্স ও ফিটনেসবিহীন মোটরসাইকেল রোধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে মোটরসাইকেলের উপর বিশেষ অভিযান পরিচালনা করেছে চাষাঢ়া ট্রাফিক পুলিশ ।

 

শনিবার (৭ নভেম্বর) শহরে দিনব্যপী চালানো এই অভিযানে মোটরসাইকেলের ফিটনেস, চালকের মাথায় হেলমেট, প্রয়োজনীয় কাগজপত্রসহ চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়।

 

অভিযানে ১৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে ই- ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে মামলা দায়ের ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেলকে জব্দ করে থানায় পাঠানো হয় ।

 

চাষাড়া ট্রাফিক পুলিশ বক্সের টিআই বিশ্বজিৎ চন্দ্র দাস বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে এই অভিযান শুরু করা হয়েছে। অভিযানে ১৪টি মোটরসাইকেল মামলা দায়ের এবং তিনটি মোটরসাইকেলকে জব্দ করা হয়েছে। এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন