Logo
Logo
×

নগর জুড়ে

ত্বকী হত্যার বিচারে দাবিতে সমাবেশ ও আলোক প্রজ্জ্বলন রোববার

Icon

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৯:১৬ পিএম

ত্বকী হত্যার বিচারে দাবিতে সমাবেশ ও আলোক প্রজ্জ্বলন রোববার
Swapno

মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯২ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে সমাবেশ ও পরে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগামী রোববার (৮ নভেম্বর) বিকেল চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


শুক্রবার (৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯২ মাস অতিক্রান্ত হলো। দীর্ঘ এ সময়েও তদন্তকারী সংস্থা র‌্যাবের তদন্ত শেষ করে তৈরি করে রাখা অভিযোগপত্র আদালতে পেশ করা হয় নাই। দেশে বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার এইটি একটি নগ্ন উদাহরণ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন