না:গঞ্জ জেলা জাগো হিন্দু পরিষদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৭:৩৫ পিএম
সারাদেশে মিথ্যা ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে ও কুমিল্লার মুরাদনগরে হিন্দুদের বাড়ী ঘরে হামলা, অগ্নি সংযোগ, নারীদের শ্লীলতাহানি, মন্দির ও প্রতিমা ভাংচুর এবং ধর্ম অবমাননার মিথ্যা অযুহাতে ছাত্র বহিস্কার, মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং সকল মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, হামলা ও অগ্নিসংযোগকারী সকল আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একযোগে সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করায় শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানবন্ধনে বলেন,এই স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে তাতে বুঝা যায় সংখ্যালঘু জনগোষ্ঠীর কোন অনুভূতি থাকতে পারবেনা।কিছুদিন পরপর মন্দির ভাঙচুর, সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দেওয়ার পরও কোন রকম বিচার না হওয়ার কারনে একেরপর এক ঘটনা ঘটিয়েই চলছে। এরকম চলতে থাকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা পাকিস্তান আফগানিস্তানের মত হবে। স্বাধীনতার স্বপক্ষের দল ক্ষমতায় থাকার পরও এধরণের ঘটনা মেনে নেওয়া যায়না।
এসময় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য অবিলম্বে সংখ্যালঘু কমিশন ঘটনের দাবি জানান। জাগো হিন্দু পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়নগঞ্জ মহানগর শাখা।
জাগো হিন্দু পরিষদ নারায়নগঞ্জ জেলার সভাপতি কৃষ্ণ দাস কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুজন দাসের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি অসিম কুমার রায়, অজয় সূত্রধর, সঞ্জীবন মন্ডল,চন্দন দে,অভি রায়,জনি ভৌমিক, উজ্জ্বল ঘোষ সহ নারায়ণগঞ্জ মহানগর, সোনারগা উপজেলা, রুপগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ।
হিন্দু মহাজোট মহানগরের সভাপতি খোকন সাহা,সাধারণ সম্পাদক সৌমেন দাস,উপদেষ্টা নয়ন সাহা,উত্তম দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।


