Logo
Logo
×

নগর জুড়ে

শীতলক্ষ্যার ৫ নম্বর ঘাটে অবৈধ স্থপনা উচ্ছেদ

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ১০:০৭ পিএম

শীতলক্ষ্যার ৫ নম্বর ঘাটে অবৈধ স্থপনা উচ্ছেদ
Swapno

নগরীর শীতলক্ষ্যা নদীর তীরের ৫ নম্বর ঘাট থেকে টার্মিনাল ঘাট পর্যন্ত  কাচা পাকা মিলিয়ে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

 

বুধবার (৪ নভেম্বর) দুপুরে নগরীর ৫নম্বর খেয়াঘাট ও ৩ নম্বর মাছঘাট এলাকায় বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব জামিলের নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

বিআইডব্লিউটিএ'এর নারায়ণগঞ্জ নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব জামিল বলেন, হাইকোর্টের নির্দেশনা হচ্ছে নদীর তীরে কোন অবৈধ স্থপনা থাকতে পারবে না। তাই নদীর তীরভূমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার অভিযান চালানো হয়েছে। 

 

পরিবেশে রক্ষার জন্য ও নদীর পাড়ে যারা বসবাস করে তাদের স্বার্থে এবং নদীর নাব্যতার স্বার্থে নদীকে তার জায়গা ফিরিয়ে দিতে হবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌ পরিবহণ কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ নদীর পাড়ের সৌন্দর্য রক্ষা করে যাচ্ছে। 

 

একই সাথে নদীর পারের অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদে কাজ করে যাচ্ছে। ওই অভিযানের অংশ হিসেবে ৫নম্বর ঘাট থেকে মাছ ঘাট হয়ে টার্মিনাল ঘাট পর্যন্ত দুই পাশের যে অবৈধ স্থাপনা আছে আমরা তা উচ্ছেদ করেছি।

 

তিনি আরও বলেন, নারাণগঞ্জের মাছ ঘাটকে কেন্দ্র করে স্থানীয় অনেক মানুষ রুজি রোজগার করেন। তাদের রুজি রোজগারে আঘাত আসুক আমরা তা চাই না। কিন্তু এই মাছ বাজারকে কেন্দ্র করে যারা  অবৈধ স্থপনা তৈরী করেছে আমরা তাদের উচ্ছেদ করেছি। 

 

এই উচ্ছেদের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চেষ্টা  করেছি, আর তা হলো নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিন। কেননা নদীই আপনাকে রক্ষা করবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

এসময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ, নূর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন