Logo
Logo
×

নগর জুড়ে

ব্রেন স্টোক শিশু সাদিয়াকে আর্থিক সহায়তা প্রদান

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৯:৪৯ পিএম

ব্রেন স্টোক শিশু সাদিয়াকে আর্থিক সহায়তা প্রদান
Swapno

নারায়ণগঞ্জে মাসদাইর এলাকার মুদি দোকানী পিতার ১০ বছরের শিশু সাদিয়া। ব্রেন স্ট্রোক করে তিন বার মাথায় অপারেশন করেও এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর্মড মেডিকেল কলেজ হাসপাতালে। 

 

গত ৫ অক্টোবর প্যারালাইস হয়ে যাওয়া সাদিয়াকে Team Khorshed/T2G এর পক্ষ থেকে একটা হুইল চেয়ার দেওয়া হয়েছিল। 

 

টিম খোরশেদের ফেসবুক পোস্টের আহবানে নাম ও এমাউন্ট প্রকাশে অনিচ্ছুক একজন দানশীল ব্যাক্তি সাদিয়ার অপারেশনের জন্য Team Khorshed এর মাধ্যমে সেই টাকা মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় সাদিয়ার দাদীর হাতে দেওয়া হয়েছে। সাদিয়া এখন মাথায় ৩য় অপারেশন শেষে হাসপাতালে অবস্থান করছে।


একই দিনে বিকেল ৩ টায় গলাচিপা বোয়ালিয়া খাল এলাকায় দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের অধীনে নাসিকের ১৩নং ওয়ার্ডের মাসদাইর, গলাচিপা, আমলাপাড়া, ডিএন রোড, কুমুদিনী এলাকার ৫১ জন গর্ভবতী নারী পুষ্টি চাহিদা পূরণের জন্য প্রত্যেককে মাসিক ভিত্তিতে এক কেজি মুসুরি ডাল, এক লিটার সয়াবিন তেল ও ৩০ টি করে ডিম প্রদান প্রকল্পের নভেম্বর মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেন নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। 

 

খাদ্য সামগ্রী বিতরণকালে কাউন্সিলার খোরশেদ বলেন, সুস্থ মা মানেই সুস্থ শিশু। তাই মায়েদের পাশে আমরা সব সময় থাকবো ইনশাআল্লাহ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন