স্বাধীনতা বিরোধী কেউ যেন জাতীয় পতাকা না পায় : ডিসি জসিম উদ্দিন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৮:৫৮ পিএম
জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, এক বছরে মধ্যে এই ধরণের কোন অনুষ্ঠান দেখি নাই। গত ৩ নভেম্বর জেল হত্যা দিবসে দায়সারাভাবে প্রোগ্রাম করা হয়েছে।
এই চার নেতাকে চার পিলার বলি। আর দেশের এই চার পিলারকের হত্য করা হয়েছে। বঙ্গবন্ধু ও ৪ নেতাকে হত্যার পিছনে মোসলেহউদ্দিন, ফারুকরা শুধু দায়ী নয় এর নৈপথ্য নায়করাও দায়ী।
৯ মাসে দেশ স্বাধীন হয়েছে বিশ্বে কোথাও এমন নজীর নেই। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসী কাজে লিপ্ত করা হয়েছে। যুব সমাজকে রক্ষা করতে হবে।
৮০ সালে যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তিনি ৪ নেতা হত্যার স্বাক্ষী দিতে দেননি। স্বাধীনতা বিরোধী কেউ যেন আগামীতে জাতীয় পতাকা না পায় এজন্য নতুন প্রজন্মকে তৈরী করতে হবে।
বুধবার (৪ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও জাতীয় ৪ নেতাশীর্ষক আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোর পথের যাত্রী সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ গ্রন্থাগারের অডিটরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, বন্দর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিমউদ্দিন প্রধান, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, শিক্ষানুরাগী জামালউদ্দিন সবুজ, জেলা পরিষদ সদস্য এড নুর জাহান বেগম,সমাজ সেবক এরফান হোসেন দীপ, গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম মোল্লা প্রমুখ।
এ জসিম উদ্দিন আরো বলেন, সেই ঘাতক হানাদাররা এখন বেঁচে নেই কিন্তু মূল সেই কালপিট গুলো পূর্বে থেকে শুরু করে এখনো ষড়যন্ত্র করে আসছে। এখনো ভয় পাই কোন দিক দিয়ে বোমা মারে কোন দিকে দিয়ে হামলা করে।
তাই মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে আমাদের জাতীয় উন্নয়নে নতুন ছেলে তৈরী করতে হবে। সামসুজ্জোহা, আব্দুল হাই সৃষ্টি করতে হবে না হলে নারায়ণগঞ্জ কে আগামীতে কে নেতৃত্ব দিবে। বঙ্গবন্ধু ও ৪ নেতা ও ফজিলাতুন্নেছা মুজিব না থাকলে দেশ স্বাধীন হতোনা।
আলোচনা সভার মূখ্য আলোচক হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। সারা বিশ্ব যখন জানতে পারলো বাংলাদেশ নামে একটি দেশ আছে আর সেই দেশের নেতার নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার বঙ্গবন্ধু বাংলায় জাতিসংঘে প্রথম ভাষণ দেন। এরপর থেকে দেশের সকল রাষ্ট্র প্রধান যখন জাতিসংঘে ভাষণ দেন তারাও বাংলায় ভাষণ দেন।
বঙ্গবন্ধুর ইতিহাস জানতে হবে। ৬ দফা আন্দোলনের সময় বঙ্গবন্ধু সাবেক টাউন হল যা জিয়া হল নামে পরিচিত সেখানে এসেছিলেন। ‘বঙ্গবন্ধুর আত্নজীবনী’ পাঠ করলে জানতে পারবেন তার রাজনৈতিক ইতিহাস, তার ত্যাগের কথা, জেলে না খেয়ে তিনি অ্যনকে খাওয়াতেন। তাই নেতাকর্মীদের আহবান জানাই বঙ্গবন্ধু ইতিহাস জানান জন্য তার আত্মজীবনী বই পাঠক রার জন্য।
তিনি আরো বলেন, জাতীয় ৪ নেতা বঙ্গবন্ধুর সাথে বিশ্বাস ঘাতকতা করে নাই, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন, জাতির পিতার অবর্তমানে জাতীয় ৪ নেতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।


