Logo
Logo
×

নগর জুড়ে

করোনার প্রতিরোধে শেষদিন পর্যন্ত মাঠে থাকবো -খোরশেদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৭:২৯ পিএম

করোনার প্রতিরোধে শেষদিন পর্যন্ত মাঠে থাকবো -খোরশেদ
Swapno

করোনা প্রতিরোধে শেষদিন পর্যন্ত মাঠে থাকবেন বলে জানিয়েছেন মানবিক সংগঠন টিম খোরশেদ এর টিম লিডার কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

বুধবার (৪ নভেম্বর) এক প্রেস বার্তায় কাউন্সিলর খোরশেদ জানান, প্রথম দফার মতই টিম খোরশেদ করোনা সংক্রান্ত সকল বিষয়ে জনগনের পাশে থাকবে। তিনি আরো জানান, টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকদের সভায় সিদ্ধান্ত হয়েছে করোনা সংক্রান্ত পরামর্শের জন্য ফ্রী টেলিমেডিসিন সেবা, ফ্রী অক্সিজেন সাপোর্ট, ফ্রী প্লাজমা ডোনেশন, ফ্রী এম্বুলেন্স সার্ভিস (মডেল গ্রুপের সহায়তায়), করোনা রোগী স্থানান্তরের জন্য ফ্রী স্বেচ্ছাসেবক, ফ্রী দাফন ও সৎকার অব্যাহত রাখবে।

বার্তায় তিনি জানান, বিশ্বের বিভিনন দেশের মতো করোনা মহামারীর সেকেন্ড ওয়েভ (২য় আক্রমণ) বাংলাদেশে শুরু হয়েছে। নভেম্বরের শুরু থেকেই আক্রান্ত ও মৃতের সংখ্যা তাই প্রমান করে। এ সময় তিনি সবাইকে ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক ব্যাবহার ও সামাজিক দূরত্ব বজায়া রাখাসহ ধর্মীয় বিধানের প্রতি অনুগত থাকার জন্য সবিনয় অনুরোধ করেন।

তিনি করোনা সংক্রান্ত যেকোন পরামর্শ ও সহায়তার জন্য টিম খোরশেদ এর ২৪/৭ ঘন্টা হট লাইনে ০১৭১৭১৭৮২৪২ নাম্বারে যোগাযোগ করার জন্য আহবান জানান।

উল্লেখ্য, বাংলাদেশে করোনার শুরুর পরদিন ০৯ মার্চ থেকে টিম খোরশেদের কার্যক্রম চাল হয় যা বর্তমানেও অব্যাহত আছে। এ সময়ের মধ্যে তারা ১৩৫টি করোনা আক্রান্ত মৃতদেহ ফ্রী দাফন ও সৎকার, ৯৭ জনকে ফ্রী প্লাজমা ডোনেশন, ৯৪ জনকে ফ্রী অক্সিজেন সাপোর্ট, ৩৫ জনকে ফ্রী এম্বুলেন্স সার্ভিস, ১১,০০০ জনকে টেলিমেডিসিন সেবা প্রদান করেন।

সামর্থবানদের সহযোগিতায় লক ডাউনের সময় ৭ হাজার পরিবারকে ২ দফায় খাদ্য সহায়তা প্রদান, পুষ্টি পূরণের জন্য দরিদ্রদের মাঝে ৪০ হাজার ডিম বিতরণ, ১০ হাজার পরিবারকে সবজী বিতরণ, মধ্যবিত্ত ১৫০০ পরিবারকে ৩০% ভর্তূকিতে খাদ্য সহায়তা, করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, কর্মহীনদের জন্য সেলাইমেশিন ও বাই সাইকেল বিতরন করেন।

টিম লিডার কাউন্সিলার খোরশেদ জানান, আমরা আগ্রহীদের কাছ থেকে প্রয়োজনীয় মালামাল অনুদান বা সহায়তা হিসাবে গ্রহন করি এবং জনগনকে বিনামূল্যে সেবা দেই। তবে আমরা কোন নগদ অর্থ গ্রহন করি না।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন