Logo
Logo
×

নগর জুড়ে

সবাই মিলে চাইলে ফুটপাতে হকার বন্ধ হবে : এসপি  জায়েদুল

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ১১:৩৮ পিএম

সবাই মিলে চাইলে ফুটপাতে হকার বন্ধ হবে : এসপি  জায়েদুল
Swapno

পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, আমাকে বলা হয়েছে অবৈধ ফুটপাত উচ্ছেদ করতে, কিন্তু আমিতো বৈধ ফুটপাত দেখি না। ফুটপাত সবই অবৈধ। আর ফুটপাত আছে বলেইতো মনে হয় না।  


আমরা র্প্বূসূরী যারা ছিলেন বিশেষ করে পুলিশ সুপার মইনুল স্যার হারুন স্যার তারা সবাই ফুটপাত নিয়ে চেষ্টা করেছেন। আমি ১০ মাস চেষ্টা করে ফুটপাত বন্ধ করার চেষ্টা করেছি। একটাও বন্ধ হয় নাই। আমি সারাদিন চেষ্টা করলেও বন্ধ হবে ? একার চেষ্টায় হবে না।

 

এখান থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদের সকলের সম্মিলিত ব্যবস্থা নিতে হবে। ডিসি সাহেব, এসপি সাহেব একা পারবেন না।

 

জনপ্রতিনিধি, সিটি মেয়র, সংসদ সদস্য, চেম্বারের সদস্য, বনিক সমিতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিকরা সবাই মিলে চাইলে বন্ধ হবে।


মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি এসময় আরো বলেন, শুধু বঙ্গবন্ধু সড়কে দুই পাশে ফুটপাত আছে হাটার জন্য। সরাজউদ্দৌলা সড়কে আমি ফুটপাত দেখি না। সিরিয়ালে দোকন রাস্তার উপরে ।

 

ফুটপাত নারায়ণগঞ্জে একটি জাতীয় সমস্যা। মুন্সিগঞ্জে যত লোক সংখ্যা আছে তার চেয়ে বেশি আছে নারায়ণগঞ্জের ফুটপাতে। নারায়ণগঞ্জে যে ফুটপাতগুলো আছে সকল থানায় মিলিয়ে ১৫ লাখের নিচে হবে না। 

 

এসময় তিনি কিশোরগ্যাং প্রসঙ্গে বলেন, বর্তমানে যুগে ছেলেদের চুল ডুপ্লেক্সকাটিং স্টাইলিশ, দাঁড়িসহ নানা স্টাইলে চুল কাটে। তারা ডিজিটাল ডিভাইস মোবাইল নিয়ে সারাদিন কি যে দেখে বুঝি না। সমাজে যে ভালো লোক তার ছেলেও ওলট পালট। আজকাল সবার ছেলেই মাদক খায়। 

 

আবার তারাই কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে। বাবা-মা, সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজকে এগুলো দেখতে হবে। অনেকে মাশরাফির মতো দাঁড়ি কাটিং করে, তুমিতো মাশরাফির মতো এমপি ক্রিকেটার না।

 

ধর্ষণ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, গত ১০ মাসে ১০১টা ধর্ষণ মামলা রেকর্ড করছি। এর মধ্যে ৪০ জনই অবিবাহিত নারী যাদের আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিল কেউ দেখে ফেলায় ধর্ষণ মামলা দেয়া হয়েছে। এরকমই প্রায় ৮৪টা। বাকি ১৮-২০টা আছে যেগুলো ধর্ষণ হয়েছে। 

 

ওইগুলোর মধ্যে এমন একটাও নেই যাদের গ্রেফতার করে আইনের কাছে দেয়া হয় নাই। কোন ধর্মে আছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করার কথা? ১৮ বছরের নিচে অনেক মেয় আছে প্রেমে করে শারীরিক সম্পর্ক করে। 

 

পুলিশ যদি জানতো কে কে প্রেম করো, তাদের গিয়ে বলতো শারীরিক সম্পর্ক কইরো না। এগুলো প্রতিরোধে পরিবার সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে। অন্যথায় আমার মতো ১'শ এসপি দিলেও কিশোরগ্যাং কমবে না।

 

যে ছেলে একাধিক মেয়ের সাথে সম্পর্ক করে যখন কাউকে পায় না, তখন সে জোড় করে ধর্ষণ করে। আমরা যদি ধর্ষণ ও কিশোর গ্যাং মুক্ত করতে না পারি, এটা মহামারীতে আকার ধারণ করবে।  আপনাদের সচেতন হতে হবে তাহলেই এই কিশোরগ্যাং, মাদক,ধর্ষণ, সন্ত্রাসি থাকবে না।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আসাদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্বে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ  সুপার ক সার্কেল মেহিদী ইমরান সিদ্দিকী নারায়ণগঞ্জপ্রেসক্লাবেরসাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত রোমন রেজা, জেলা আদালতের পিপি এড. ওয়াজেদ আলি খোকন,নরায়ণগঞ্জ আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ নিজাম, নাসিক ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস সদর মডেল থানার পরিদর্শক(তদন্ত) মোস্তাফিজুর রহমান, জেলা পূজা উদযাপনপরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন