Logo
Logo
×

নগর জুড়ে

সদরে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ০৫:২৯ পিএম

সদরে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

নগরীর কুরপেরচর এলাকা থেকে মোঃ মনির হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্প’র স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার দুপুরে জেলার সদর মডেল থানার কুরপেরচর গ্রামের মনির হোসেনের পূর্ব দুয়ারী টিনের বসত ঘরে অভিযান চালানো হয়। এ সময় ওই গাঁজাসহ মনির হোসেনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা। 

 

র‌্যাব জানায়, মনির হোসেন ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করছে। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন