Logo
Logo
×

নগর জুড়ে

বেশি দামে আলু বিক্রি : ২ দোকানীকে জরিমানা

Icon

প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ১১:১৯ পিএম

বেশি দামে আলু বিক্রি : ২ দোকানীকে জরিমানা
Swapno

বেশি দামে আলু বিক্রি করায় খানপুরের দুই দোকানীকে জরিমানা করেছে আলুর মূল্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে মনিটরিং করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।সোমবার  (২ নভেম্বর) নগরীরর খানপুর বৌবাজার ও ইসদাইর বাজারে এ অভিযান পরিচালিত হয়। 

 

জানা গেছে, সরকার নির্ধারিত আলুর বাজার মূল্য ৩৫ টাকা কেজি (খুচরা) সেখানে খানপুর বৌবাজার এলাকায় সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থাৎ ৪০-৪২ টাকা দরে বিক্রয় করায় এবং মূল তালিকা প্রর্দশন না করার কারণে ২ দোকানীকে জরিমানা করা হয়েছে।  অভিযান পরিচালনকালে বাজার কর্মকর্তা এবং জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে মো.সেলিমুজ্জামান বলেন, সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রয় এবং মূল তালিকা প্রর্দশন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় অনুযায়ী মা স্টোরকে ২ হাজার ও বাচ্চু স্টোরকে ১ হাজার টাকা, মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন