Logo
Logo
×

নগর জুড়ে

সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচীর উ‌দ্বোধন কর‌লেন কাউ‌ন্সিলর সজল

Icon

প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ১০:২৭ পিএম

সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচীর উ‌দ্বোধন কর‌লেন কাউ‌ন্সিলর সজল
Swapno

'প‌রিচ্ছন্ন থা‌কি নিরাপদ রা‌খি' এই স্লোগা‌নে ক‌রোনাভাইরাস থে‌কে রক্ষা পে‌তে জনসাধার‌নের মা‌ঝে স্বাস্থ্য স‌চেতনতা বৃ‌দ্ধির ল‌ক্ষ্যে না‌সিক ১৬নং ওয়া‌র্ডের ২ হাজার ১৫‌টি প‌রিবা‌রের মা‌ঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু ক‌রে‌ছে সি‌পি‌ডি ও সেভ দ‌্য চি‌ল্ড্রেন।

 

সোমবার ( ২ ন‌ভেম্বর) সকা‌লে না‌সিক ১৬ নং ওয়া‌র্ডের এল.এন.এ রোড দেও‌ভোগ আখড়া মো‌ড়ে স্বাস্থ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উ‌দ্বোধন ক‌রেন নাসিক ১৬নং ওয়ার্ড কাউ‌ন্সিলর নাজমুল আলম সজল।

 

এসময় এল.এন.এ রোড এলাকার ৩০০ প‌রিবা‌রের মা‌ঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে পু‌রো ওয়া‌র্ডের প্রতি‌টি এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হ‌বে। প্রতি প‌্যা‌কেটে সুরক্ষা সামগ্রীর ম‌ধ্যে র‌য়ে‌ছে ৮‌টি সাবান ও ২ প‌্যা‌কেট সার্ফ এ‌ক্সেল ডিটা‌র্জেন্ট পাউডার। 

 

কর্মসূচী উ‌দ্বোধনকা‌লে আরো উপ‌স্থিত ছি‌লেন ‌সি‌পি‌ডি এর প্রজেক্ট ম‌্যা‌নেজার এনামুল কবীর, সি‌পি‌ডি ১৬নং ওয়ার্ড সুপারভাইজার শা‌কিল হো‌সেন, ১৬নং ওয়ার্ড কাউ‌ন্সিলর স‌চিব ইসহাক হো‌সেন বা‌প্পি, সি‌পি‌ডি সদস‌্য মোঃ ইব্রা‌হিম, ম‌নির হো‌সেন, মোঃ মাসুদ, তারক ঘোষ, আবু সা‌য়েম, ঝর্না ম‌নি জয়া, এনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন