Logo
Logo
×

নগর জুড়ে

দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কমিউনিস্ট পার্টির সমাবেশ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি 

প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৭:০২ পিএম

দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কমিউনিস্ট পার্টির সমাবেশ
Swapno

দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, পাটকল রক্ষা, লালমনির হাটে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা, কুমিল্লার মুরাদ নগরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী ভাংচুর, দেশব্যাপী অব্যহত নারী-শিশু ধর্ষণ, নির্যাতন ও বিচারহীনতা বিরোধী লং মার্চে সরকারি দলের ছত্রছায়ায় গুন্ডাবাহিনির হামলা, এবং ঘুষ, দুর্ণীতি, লুটপাটের বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সোমবার (২ নভেম্বর) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

সমাবেশে সভাপতি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমঃ হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারন সম্পদক কমঃ শিবনাথ চক্রবর্তী, কমঃ জাকির হোসেন, কমঃ দুলাল ষাহা, কমঃ বিমল কান্তি দাস, কমঃ আব্দুল হাই শরীফ, কমঃ শাহানারা বেগম ও কমঃ শিশির চক্রবর্তী।

 

নেতৃবৃন্দ বলেন, বাজারে সীমাহীন মূল্যবৃদ্ধিতে মানুষ আজ দিশেহারা। ৩০টাকার পেঁয়াজ আজ একশ টাকা, আলু ৫০ টাকা। বাজারে সিন্ডিকেটওয়ালাদের একক দৌরাত্ব চলছে। করোনা মহামারীকে পুঁজি করে সরকার দেশে অবাধ লুপপাটের রাজত্ব কায়েম করেছে। 

 

মানুষের জীবন হুমকির সম্মুখীন করে স্বাস্থ্য খাতে চরম ঘুষ-দুর্ণীতি ও বানিজ্যের অবাধ সুযোগ তৈরি করা হয়েছে। চাঁদাবাজি-খুন-ধর্ষণের মহোৎসব চলছে। আইনের শাসন নেই বললেই চলে। বিচার ব্যবস্থার প্রতি আজ মানুষ কোনো আস্থাই রাখতে পারছে না। 

 

ধর্ম অবমাননার অজুহাত তুলে লালমনির হাটে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা হয়েছে। কুমিল্লার মুরাদ নগরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। দেশের সরকার আছে বলে মনে হয় না। রাজনৈতিক অশনি সংকেতের আভাষ পাওয়া যাচ্ছে। 

 

নেতৃবৃন্দ আরও বলেন, সম্প্রতি একের পর এক অব্যহতভাবে ধষর্ণের ঘটনা ঘটতে থাকায় মানুষ উদ্বিগ্ন। দেশব্যাপী ছাত্র-নারী-যুব ও সংস্কৃতিকর্মীরা ধর্র্ষণবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ। বরং আন্দোলনকারীদের দমন করতে চাইছে। 

 

১৭ অক্টোবর শনিবার ফেনীতে ধর্ষণবিরোধী ছাত্রজনতার লংমার্চে পুলিশের ছত্রছায়ায় সরকারি দলীয় গুন্ডারা হামিলা চালিয়ে বহু নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। আমরা অবিলম্বে হামলাকারী ও যেসব পুলিশ কর্মকর্তা তাদের সহযোগিতা করেছে  সকলকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন