Logo
Logo
×

নগর জুড়ে

সকলের প্রতি শ্যামলের কৃতজ্ঞতা

Icon

নগর প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৬:৪৩ পিএম

সকলের প্রতি শ্যামলের কৃতজ্ঞতা
Swapno

নারায়ণগঞ্জে ১২ই রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুসে অংশ নিয়ে সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন  ঈদ এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শ্যামল।

 

পবিত্র জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটির সভাপতি ও কমিটির অন্যদের পক্ষ্যে তিনি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

 

তিনি বলেন, পবিত্র জশনে জুলুসে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, হিজবুর রাসুল (সাঃ), ইসলামী ছাত্রসেনা ও বিভিন্ন শ্রেণীপেশার নবীপ্রেমীরা অংশগ্রহণ করেন। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আল্লাহতায়ালা সবার এই অংশগ্রহণ তার হাবীবের উসিলায় কবুল করুন, আমিন। 

 

গত ১২ই রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটি আয়োজিত জশনে জুলুসে নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন