Logo
Logo
×

নগর জুড়ে

সাবেক জাতীয় কৃতি ফুটবলার আজমত উল্লাহ আর নেই

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৮:৪২ পিএম

সাবেক জাতীয় কৃতি ফুটবলার আজমত উল্লাহ আর নেই
Swapno

নারায়ণগঞ্জের কৃতি সন্তান সাবেক জাতীয় ফুটবলার আজমত উল্লাহ খন্দকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

রোববার (১ নভেম্বর) রাত তিনটায় ব্রেন স্ট্রোক করলে তাকে "ঢাকা আজগর আলী" হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

 

নারায়ণগঞ্জ জেলা ফুটবল দলের সাবেক এই ফুটবলার ছিলেন একাধারে, ঢাকা আরামবাগ ক্রীড়া সংস্থার সাবেক অধিনায়ক, বর্তমান বঙ্গবীর সংসদ ও না.গঞ্জ প্রমিলা ফুটবল একাডেমীর সভাপতি এবং সোনালী অতীত ক্লাবের সহ-সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ছিলেন মন্ডলপাড়া জামে মসজিদ কমিটির সদস্য ও মন্ডলপাড়া পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক, মন্ডলপাড়া দাফন কমিটির প্রধান উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা ঈদ-ই-মিলাদুন্নবী জশনে জুলুস কমিটির সদস্য।

 

বাদ জোহর ১২নং বঙ্গবন্ধু সড়ক, মন্ডলপাড়া বাইতুল ঈজ্জাত জামে মসজিদে জানাজার নামাজ শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তার দাফনকার্য্য সম্পাদন করা হয় । 

 

জানাজার নামাজে ইমামতি আলহাজ্ব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী সাহেব। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন