ঈদ-এ-মিলাদুন্নবী ও প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকের পার্টির র্যালী
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ০৭:৫১ পিএম
মহা পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী ( সা:) ও জাকের পার্টির গৌরবজ্জল ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাকের পার্টির উদ্যোগে শহরে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুম্মা সংগঠনটির নেতা-কর্মীরা শহরে র্যালী বের করে । র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চারারগোপ জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।
এসময় র্যালীতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারন সম্পাদক নাসির আহমেদ নাজ্জুম, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সাজিম আহমেদ,জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম ফারুক আলম, জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহ আলম ভুইয়া, মনোয়ার হোসেন মন্টু, মহানগর শাখার অর্থ বিষয়ক সম্পাদক অলিউল্লাহ, সদর থানা সাংগঠনিক সম্পাদক এ কে এম শফিউল আলম, সদর থানা সাধারন সম্পাদক শাহীন আহমেদ, ফতুল্লা থানা শাখার সভাপতি মোঃ খলিলউল্লাহ, ফতুল্লা থানা সাধারন সম্পাদক নুরুজ্জামান, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাঈনুদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক ফজলুল হক ভুইয়া, জাকের পার্টি যুব ফ্রন্ট জেলা ও মহানগর সভাপতি জাবিল মিজি, জেলা শাখার সাধারন সম্পাদক শেখ জামাল হোসেন, যুব ফ্রন্ট মহানগর শাখার সাধারন সম্পাদক মো. সাইদুল দেওয়ান, জাকের পার্টি ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি নাদিম চৌধুরী, মহানগর শাখার সভাপতি মঈনুল ইসলাম, সাধারন সম্পাদক সাদ্দাম আহমেদ,যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট জেলা শাখার সভাপতি মো. রাসেল হায়দার, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট মহানগর শাখার সভাপতি মো. আবু সিদ্দিক, জাকের পার্টি কৃষি ফ্রন্ট জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গির ভুইয়া, শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি মো. বাবুল সহ জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


