Logo
Logo
×

নগর জুড়ে

নবীজীর ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করতে হবে

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ০৯:৫০ পিএম

নবীজীর ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করতে হবে
Swapno

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান প্রধান বলেছেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলশি পাহারায় মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলমি উম্মাহ’র কলিজায় আঘাত করেছেন। 

 

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ব্যঙ্গচিত্র প্রকাশ করে মুসলমানবিদ্বেষী হিসেবে পরিচয় দিয়েছে। অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।

 

এ সময় তিনি জাতিসংঘ বিশ্বব্যাপী অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার দায়ত্বি নিয়ে তা প্রতিষ্ঠালাভ করলেও মুসলমানদরে স্বার্থ রক্ষায় জাতিসংঘ ব্যর্থ হয়েছে বলে জাতিসংঘ এবং ও আইসিকে ফ্রান্সের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করার আহবান জানান। এছাড়াও তিনি বাংলাদেশ সরকারকে সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপনের জন্য দাবি জানান। 

 

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর উদ্দ্যোগে কেন্দ্রীয়  কর্মসূচরি আলোকে দেশব্যাপী বিক্ষোভ মিছিল-এর অংশ হিসাবে আয়োজিত মিছিলের পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে অধ্যাপক মাহবুবুর রহমান প্রধান আরো বলেন, মুসলমানদের পক্ষে অবস্থান নিতে ব্যর্থ হলে দেশবাসী সরকার থেকে মুখ ফিরিয়ে নিবে। মুসলমানরা তাদের নবী মুহাম্মদ (সা.) কে তাদরে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। মহানবীর অপমান মুসলমানরা সহ্য করবে না। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে তাদরে হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছে।


তিনি বলেন, ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে বিশ্বব্যাপী অশান্তি আগুন জ্বালিয়ে দিয়েছে। ফ্রান্সের ধর্মবিরোধী এ অবমাননা বিশ্বমুসলিম নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। 


অন্যথায় বিশ্বমুসলিম নেতৃবৃন্দের ঘোষণা ফ্রান্সকে বয়কট এবং ফ্যান্সরে পণ্য বর্জন কর্মসূচরি সাথে একাত্ততা ঘোষণা করেন তিনি। বিক্ষোভ সমাবেশ শেষে ফ্রান্সের প্রেসেডিন্টে এর কুশপুত্তলিকা দাহ করে মিছিল বের করে ।


ইসলামী আন্দোলন বাংলাদশে নারায়ণগঞ্জ মহানগররে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নূর হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থতি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদশে নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জিহাদী ।

 

এসময়ে আরোও উপস্থিত ছিলেন, দীনি সংগঠন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদশে নারায়ণগঞ্জ জেলা ও নগররে সেক্রেটারি মাও. শাহআলম কাঁচপুরী ও মুহা.সুলতান মাহমুদ, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ আমিন উদ্দিন,জেলার প্রচার সম্পাদক মাও. আমান উল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন নগর ও জেলার সভাপতি আলহাজ্ব শেখ হাসান আলী ও ওমর ফারুক, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এম.শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দালেন নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি ডা. মিজানুর রহমান প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন