Logo
Logo
×

নগর জুড়ে

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ১৮নং ওয়ার্ডের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ০৮:০০ পিএম

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ১৮নং ওয়ার্ডের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
Swapno

পবিত্র জশনে জুলুছ ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর ১৮নং ওয়ার্ডের উদ্যোগে হতদরিদ্র অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ) বিকেলে শহরের নলুয়া পাড়া এলাকায় ৫ম তম ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । 

 

পবিত্র জশনে জুলুছ ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ১৮ নং ওয়ার্ড ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঈদ খাদ্য সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ- সভাপতি গোলাম মাওলা মুকুল, সাধারন সম্পাদক গোলাম মাওলা সোহেল, সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন টাইগার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সুমন, মেহেদি হাসান শাকিল, মোনতাসির প্রমুখ।

 

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) কমিটি মহানগর ১৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. তরিকুল হাসান লিংকন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন