Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ০৬:৫৮ পিএম

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
Swapno

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব (এনসিপি)’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত কর্মকর্তাও সদস্যগণের কন্ঠভোটে সর্বসম্মতিক্রমে শূন্য পদগুলো পূরণের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার মাধ্যমে বুধবার (২৮ অক্টোবর) রাতে এনসিপি’র চাষাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

গত ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিক নির্বাচনের মধ্যমে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, কার্যকরি সদস্যসহ মোট ৭টি পদে বিজয়ী হন। প্রার্থী না থাকায় অন্যান্য পদগুলো শূন্য থাকে।

আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্ব বুঝে নেয়ার পর কন্ঠভোটে সর্বসম্মতিক্রমে শূন্য পদগুলো পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

পূর্ণাঙ্গ কমিটি পরিচিতি- 

সভাপতি এন.এ.এন টিভির নিউজ কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু, সহসভাপতি দৈনিক আমার সময় এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক আনন্দ টিভি’র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সহসাধারণ সম্পাদক মো. শাহ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার বার্তা’র নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউসার, সহসাংগঠনিক সম্পাদক দৈনিক বালাদেশের খবর এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. কাইয়ূম, অর্থ সম্পাদক তথ্য পত্র এর ব্যবস্থাপনা সম্পাদক মো. জাহিরুল ইসলাম মোল্লা সাগর, দপ্তর সম্পাদক দৈনিক অগ্রবানি’র নির্বাহী সম্পাদক রাশিদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন.এ.এন টিভির স্টাফ রিপোর্টার বদরুজ্জামন রতন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক দেশ পত্রিকার ফতুল্লা প্রতিনিধি মো. রবিউল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন রাজিব, আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ কথা ডটকম এর সম্পাদক বদিউজ্জামান খান।

কার্যকরি সদস্য- আমাদের পথের সময় পত্রিকার সম্পাদক তৌকির আহম্মেদ রাসেল, দৈনিক ঢাকা প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আসলাম হোসেন, দৈনিক রুদ্রবার্তার স্টাফ রিপোর্টার মো. আক্তার হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন