নবীজীকে ব্যঙ্গ করায় জেলা ও মহানগর ওলামা পরিষদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০, ১০:৪৭ পিএম
ফ্রান্সে মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনের প্রতিবাদে নারায়ণঞ্জ জেলা ও মহানগর ওলামা পরিষদের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।
সমাবেশে প্রধান অতিথি মাওলানা আব্দুল আউয়াল তার বক্তব্যে বলেন, আমরা অস্ত্র দিয়ে তাদের সাথে যুদ্ধ করে পারবো না। কিন্তু তাদের অর্থনৈতিকভাবে আমরা পঙ্গু করতে পারবো ।
বিশ্বের অন্যান ধর্মম্বাবলিরা আমাদের নবীকে নিয়ে কোন কুটুক্তি করে না। কিন্তু ফ্রান্সের সরকার আমাদের নবীকে নিয়ে, নবীর চরিত্র হনন করে সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করছে। নবী কারিম শুধু ফ্রান্সের জন্য না, মুসলীমদের জন্য না তিনি আমাদের বিশ্বের জন্য রহমত স¦রূপ।
তিনি আরো বলেন, আল্লাহপাক তাকে পাঠিছেন বিশ্বের সকলের শান্তির জন্য। সকল ধর্মালম্বীরা আমাদের নবীকে শ্রদ্ধার চোখে দেখে। যারা শ্রদ্ধাভরে দেখছে তারা অবশ্যই পৃথিবীতে শান্তি পেয়েছে।
সমাবেশে তিনটি উপস্থাপন করে তিনি আরো বলেন, বাংলাদেশে ফ্রান্সের সরকার যদি তার ভুল শিকার না করে তাহলে নারায়ণগঞ্জ থেকে মহাসবাবেশের ডাক দিয়ে নারায়ণগঞ্জ থেকে লক্ষ তৌহিদী জনতা ফান্সের দুতাবাস ঘেরাও করে বাংলার জমিন থেকে উৎখাত করা হবে।
প্রধানমন্ত্রী কে অনুরোধ করবো আপনি আখেরি নবীর সুপারিশের আসানিয়ে। আপনি সংসদের এই ব্যাপারটাকে নিন্দা জানিয়ে বাংলাদেশে ফ্রান্সের যত পন্য আছে রাষ্ট্রিয়ভাবে সকল পন্যকে বর্জন করার ঘোষণা দিতে হবে।
সারা বিশ্বের যত মুসমি দেশ আছে তাদেরকে আহŸান জানিয়ে বলবো ফ্রান্স তার এই ভুল স্বীকার যদি না করে। তাহলে ফ্রান্সের দুতবাস উৎখাত করে তাদের কুটনিতীক সর্ম্পক বিচ্ছেদ করে। এবং তোমাকে মানচিত্র থেকে মুছে দেয়ার জন্য আমরা সকলে একহয়ে এ লড়াই করবো।
সমাবেশ শেষে ফ্রান্সের পতাকাতে আগুন লাগিয়ে ¯েøাগানের মাধ্যমে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।ওলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সবাপতি ফেরদৌছি রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, সহসভাপতি মাওলানা আব্দুল কাদির , মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, সহসভাপতি মুফতি রহমাতুল্লাহ বোখারি, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, অর্থ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।


