Logo
Logo
×

নগর জুড়ে

না’গঞ্জের অসাম্প্রদায়িক পরিবার ওসমান পরিবার : খোকন সাহা

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০৯:১০ পিএম

না’গঞ্জের অসাম্প্রদায়িক পরিবার ওসমান পরিবার : খোকন সাহা
Swapno

নারায়ণগঞ্জের সবচাইতে অসাম্প্রদায়িক পরিবার ওসমান পরিবার। জেলার যত দৃশ্যমান উন্নয়ন হয়েছে তার সবই এই পরিবারের কল্যাণে হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা।


সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নগরীর মাছ ঘাট এলাকায় নাসিকের আয়োজনে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
খোকন সাহা বলেন, ‘ভারতে উচ্চ আদালতের নির্দেশে অর্ধেক জায়গায় পূজামণ্ডপ হয়েছে।

 

আমাদের দেশে সংখ্যালঘুদের অভিভাবক হিসেবে পূজামণ্ডপ বন্ধ করে দেননি মাননীয় প্রধানমন্ত্রী। সামাজিক স্বাস্থ্য সুরক্ষা ও নিরপত্তা জোরদার করে পূজা মণ্ডপ করায় এবার দেশে ৩০টি পূজামণ্ডপ বৃদ্ধি পেয়েছে।

 

নারায়ণগঞ্জেও পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে তিনটি। স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এবার চারটার মধ্যে সকল প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জেলা প্রশাসকের কাছ থেকে জানতে পেরেছি।’


এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এড.মাহমুদা মালা, নাসিক সংরক্ষিত আসনের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন