বিজয়া দশমীতে মঙ্গল সকলের কামনায় পরেশ চৌধুরীর বিশেষ প্রার্থনা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০৬:১৭ পিএম
সানতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে পূর্ব ইসদাইর সার্বজনীন পূজা মন্ডপে মহামারী করোনা ভাইরাস থেকে সকলের মুক্তি এবং নারায়ণগঞ্জ তথা বিশ্ব বাসীর মঙ্গল কামনায় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ও সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক পরেশ চৌধুরীর উদ্যোগে বিশেষ প্রার্থনা করা হয় । সোমবার ( ২৬ অক্টোবর ) বিকেলে বিজয়ী দশমীর পূর্বে পূর্ব ইসদাইর পূজা মন্ডপে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় ।
এসময়ে উপস্থিত ছিলেন, পূর্ব ইসদাইর শ্রী শ্রী সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি এড. ইন্দ্রজিৎ সাহা দীপক, সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, জেলা জাগা হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, নয়ন রায় বিপ্লব দাসসহ অনেকেই ।


