নির্দেশনা মেনে পূজা করেছে সবাই, নিরাপত্তা ব্যবস্থা ছিল সন্তোষজনক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ১২:১৩ এএম
নির্ধারিত সময় অনুযায়ী গত বুধবার দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। দশমীপূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সোমবার উৎসবের সমাপ্তি ঘটবে।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দর্গাপূজায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহেযোগিতা করা হয়েছে। পূজা মণ্ডপগুলো পরিদর্শনসহ সোচ্চার ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সবাই সরকারি নির্দেশনা মেনে পূজা উদযাপন করেছেন। তাছাড়া নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক ছিল, বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে শহরের মিনা বাজারের শত বছরের পুরনো গোপীনাথ জিউর আখড়া কমিটির সভাপতি ভবানী শংকর রায় বলেন, পূজার সার্বিক নিরাপত্তা সন্তোষজনক ছিল।
প্রশাসনের পক্ষ থেক আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা হয়েছে। পুলিশ, র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল টিমের মাধ্যমে সবসময় নজরদারীতে রেখেছেন।
তাছাড়া স্থানীয় জনপ্রতিনিরিাও আমাদের মণ্ডপ পরিদর্শন করেছেন। সার্বিকভাবে খোঁজ-খবর রেখেছেন। তবে আজকে (রোববার) শহরে অসহনীয় যানজট ছিল। ফলে পূজার দর্শনার্থীরা কিছুটা বিপাকে পড়েছে। যাটজন নিরসনে ব্যবস্থা নিলে সার্বিকভাবে আরও ভালো হতো।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরাকার শিখন বলেন, আমরা পূজা কমিটির নেতৃবৃন্দকে মণ্ডপের জন্য যে নির্দেশনাগুলো দিয়েছিলাম সেগুলো সবাই মেনে চলেছে।
আপনারা দেখেছেন যে, এবার সীমিত পরিসরে শুধু ধর্মীয় রীতি মেনে পূজা উদযাপন করা হয়েছে। বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে পূজার আয়োজন করেছেন।
অতিরিক্ত লাইটিং, ডিজে শো, অতিরিক্ত সাউন্ড, সাজসজ্জা আগের মত করা হয় নি। প্রতিমা বিসর্জনের সময়ও আগের মতো জমজমাট শোভাযাত্রা হবেনা। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকেও সার্বিকভাবে আমাদের সহযোগিতা করা হয়েছে। পূজা মণ্ডপগুলোসহ সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা ছিল সন্তোষজনক। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শাস্ত্র তথা পঞ্জিকা মতে, এবারের পূজায় দেবী দুর্গা আসছেন দোলায় চড়ে। ফলে প্রবল মড়ক প্রাক পূজার সময় পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর দোবী দুর্গা গমন করবেন গজে চড়ে।
শাস্ত্র মতে বলা হচ্ছে, গজে চড়ে মায়ের গমন শুভ। অর্খাৎ এর ফলে বিশ্বে শুভ কোনও বার্তা নেমে আসবে। গজের গমনে সাধারণত শস্য শ্যামলা বসুন্ধরা হয়।


