না.গঞ্জ সদর থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ঐক্য পরিষদ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ১১:২২ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ।
রবিবার (২৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহানবমীর সন্ধ্যা হতে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ সদর থানার বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল,জেলা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, জেলা ঐক্য পরিষদের নেতা শিবু দাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী,সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস,সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সদর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ মন্ডল শুভ, সাধারণ সম্পাদক তিতাস দাসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


