Logo
Logo
×

নগর জুড়ে

আমার কাছে সব ধর্মের মানুষ সমান : আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ১০:৫৯ পিএম

আমার কাছে সব ধর্মের মানুষ সমান : আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি ছোট বেলা থেকে শিক্ষা পেয়েছি সব ধর্মের মানুষকে সম্মান করতে। আমরা সেই ভাবেই শিক্ষা নিয়ে বড় হয়েছি। 

 

আমার কাছে সব ধর্মের মানুষ সমান। আমি বিশ্বাস করি ঈশ্বর বা আল্লাহ সব এক । তিনি সব জায়গায় আছেন। এ বিশ্বাস নিয়েই আমি সব খানে কাজ করি ও ভবিষ্যতেও করে যাবো। 

 

করোনার দ্বিতীয় ধাপে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলুন। মাননীয় প্রধানমন্ত্রী’র জন্য দোয়া করবেন তিনি দেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবার ৪২টি মন্ডপে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

 

রোববার দুপুরে শহরের চাষাঢ়ায় রামকৃষ্ণ মিশন আশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সিটি করপোরেশনের অর্থায়নে নির্মাণাধীন রামকৃষ্ণ মিশনের প্রধান ফটক পরিদর্শন করেন। এছাড়াও তিনি মিশনের পূজামণ্ডপে ঘুরে দেখেন।

 

এসময় মেয়র আইভী কে রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথনন্দ মহারাজ দেবী দুর্গার যজ্ঞ ফোটা দিয়ে বরণ করেন এবং আর্শিবাদ করেন। পরে মেয়র মিশনে পূজার প্রসাদ গ্রহণ করেন।

 

মেয়র আইভী বলেন, পূজা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এবার আমরা পূজা করলাম আনন্দটা আগামীবছরও করা যাবে। নারায়ণগঞ্জ তথা সারা বিশ্বের মানুষ যেন করোনা ভাইরাস থেকে মুক্ত হয় সেই প্রার্থনা করবেন।’

 

এছাড়াও মেয়র আইভী দীর্ঘক্ষণ স্বামী একনাথনন্দ মহারাজের সঙ্গে একান্ত কথা বলেন। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সন্ধ্যায় শহরের দেওভোগ এলাকায় শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ বারোয়ারী দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। 

 

এসময় মেয়র আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পূজা কমিটির সভাপতি অজিত সাহা, কোষাধ্যক্ষ বাদল সাহা।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন