Logo
Logo
×

নগর জুড়ে

অসাম্প্রদায়িক বার্তা নিয়ে পূজা মন্ডপে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ 

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ১০:৩৩ পিএম

অসাম্প্রদায়িক বার্তা নিয়ে পূজা মন্ডপে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ 
Swapno

নারায়ণগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

 

রবিবার (২৫ অক্টোবর) রাতে গোয়ালপাড়া ৩৪ নং শেরে বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দানকারী মৃত প্রিয়লাল গোপ এর দৌহিত্র এডভোকেট জনি চন্দ্র গোপ এর আমন্ত্রণে স্কুলের মাঠে অবস্থিত গোয়ালপাড়া নতুন সাবর্জনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

 

মন্ডপে উপস্থিত হওয়ার পর ফুলের তোড়া দিয়ে সভাপতি-সাধারণ সম্পাদককে অভ্যথর্না জানান পূজা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, আইন বিষয়ক সম্পাদক জয়ন্ত ঘোষ, সহ-সভাপতি শম্ভুনাথ ঘোষসহ কমিটির সকল সদস্যবৃন্দ।

 

এসময় আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ মোহসীন মিয়া বলেন, আমাদের বাংলাদেশ একটি সাবর্জনীন রাষ্ট্র। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে একত্রে বসবাস করে এবং একে অপরের সহায়ক।

 

ধর্মীয় উৎসবগুলোতেও সবাই মিলেই আনন্দ উল্লাস করে। ধর্ম যার যার উৎসব সবার, তারই ধারাবাহিকতায় আমিও বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরছি এবং শারদীয় দুর্গা উৎসব সকলের সাথে উপভোগ করছি। 

 

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আপ্যায়ণ সম্পাদক এডঃ আবুল বাসার রুবেল, সমাজসেবা সম্পাদক এডঃ হাসিবুল হাসান রনিসহ একঝাক তরুণ আইনজীবী। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন এডঃ ধনঞ্জয় গুহ জয় ও এডঃ বিশ্বজিৎ কুমার রায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন