পোলিও দিবস উপলক্ষে রোটারি ক্লাবগুলির র্যালি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ১০:০৩ পিএম
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সবগুলি রোটারি ক্লাব যৌথভাবে র্যালি করেছে। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে আটটায় নগরীর খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতাল থেকে এ র্যালি শুরু করে চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালির নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন রোটারি গভর্নর রুবায়েত হোসেন, পিডিজি এস এম এ শওকত, রোটির ডিস্ট্রিক্ট রিজিওনাল সেক্ট্রেটারি আব্দুল্লাহ আল হোসেন বাপ্পী, রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট সাইফুর রহমান।
র্যালি শুরুর আগে জেলা প্রশাসক বলেন, সরকারের উদ্যোগ ও রোটারিসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতা ও জন সচেতনতামূলক কর্মকান্ডের কারনে বাংলাদেশে এখন পোলিও’র প্রকোপ নেই বললেই চলে।#


