Logo
Logo
×

নগর জুড়ে

মাইক্রোফাইবার খুলে দেয়ার নির্দেশ সেলিম ওসমানের

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ০৯:৪২ পিএম

মাইক্রোফাইবার খুলে দেয়ার নির্দেশ সেলিম ওসমানের
Swapno

মঙ্গলবারের মধ্যে মাইক্রো ফাইবার গার্মেন্ট খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান। একই সাথে সোমবার দুপুরে মধ্যে অভিযুক্ত ২৫২ জনের নাম ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ ও শ্রমিক নেতা পলাশসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে হবে বলে তিনি জানান।

 

রবাবার (২৫ অক্টোবর) বিকালে নারায়ণঞ্জের বিকেএমইএ এর কার্যালয়ে মাইক্রো ফাইবার’র চলমান বিশৃঙ্খলা নিরসনকল্পে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, মালিক বা শ্রমিক কারো মাধ্যমে যদি কারখানা বন্ধ হয় তাহলে আমি আরো কঠোর হতে বাধ্য হবো।

 

এ সময় বিকেএমইএ সভাপতি বলেন, আগামী মঙ্গলবার থেকেই প্রতিষ্ঠান চালু করা হবে। প্রতিষ্ঠানের মালিককে তিনি অনুরোধ করেন কাজের যোগদানের সময় যেন সবাইকে (এনআইডি) জাতীয় পরিচয়পত্র ও প্রতিষ্ঠানের আইডি কার্ড যাচাই করে নেন এবং অভিযুক্তদের নাম ছবিসহ টাঙ্গিয়ে দেন।

 

এসময় তিনি নারায়ণগঞ্জ ৪ শিল্প পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের কাছে অনুরোধ করেন যাতে তাদের ফোর্সদের দ্বারা কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখেন। সেলিম ওসমান বলেন, তাদের বিরুদ্ধে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

 

একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেকের রুটি রোজগার বন্ধ হয়ে গিয়েছে। ভাঙ্গচুর মেনে নিতে পারি না। কোন অর্ডার বন্ধ হলে তার ক্ষতিপুরণ করা সম্ভব হয় না। এটা মালিকের ক্ষতি না এ ক্ষতি দেশের। তিনি আরো বলেন, আমি দলের জন্য কাজ করি না। অমি সবার জন্য কাজ করি।

 

এ সময় মাইক্রোফাইবারের ব্যবস্থাপনা পরিচালক এমএস জামান বলেন, এই প্রতিষ্ঠান দীর্ঘ ২৪ বছর যাবত প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। এখন পর্যন্ত তাদের বেতন নিয়ে কোন সমস্যা সৃষ্টি হয়নি। অথচ তুচ্ছ একটি ঘটনাকে অতিরঞ্জিত করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আজ ১৯ দিন যাবত প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে আছে।

 

এসমসয় উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সহসভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক মনসুর আহমেদ,শামীম ইয়াসিন, জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক  কাউসার আহমেদ পলাশসহ বিকেএমইএ এর পরিচালক ও মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ও কর্মকর্তাগণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন